ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিব আসিব বলিয়া কত দিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

হার্ডিঞ্জ ব্রিজের নিচে পড়ে প্রাণ গেলে নারীর

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:১০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:২৩:৩৩ অপরাহ্ন
হার্ডিঞ্জ ব্রিজের নিচে পড়ে প্রাণ গেলে নারীর হার্ডিঞ্জ ব্রিজের নিচে পড়ে প্রাণ গেলে নারীর

চিত্রা এক্সপ্রেস ট্রেন হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় নিচে পড়ে অজ্ঞাতনামা এক মধ্যবয়সি নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজের পাকশী প্রান্তে এ ঘটনা ঘটে।

হার্ডিঞ্জ ব্রিজের নিচের দোকানদাররা জানান, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস দুপুর ১টা ৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করে ঈশ্বরদী যাওয়ার পথে ওই নারী নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞাতনামা ওই নারীর পরনের কাপড় দেখে ভিখারি মনে হয়েছে বলে তারা জানিয়েছেন।

ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন জানান, লোকমুখে শুনেছি ওই নারী অপ্রকৃতিস্থ এবং বোতল কুড়িয়ে ওই এলাকাতেই ঘুরে বেড়াতেন। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তিনি লুকিয়ে হয়ত হার্ডিঞ্জ ব্রিজে উঠে পড়েন। এ সময় চিত্রা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে মারা যান। ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা ঠিক নয় বলে তার ধারণা।

তিনি জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক