ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৪:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৪:২০:২২ অপরাহ্ন
পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ ছবি: সংগৃহীত
পাক সেনার কনভয়ে জোরালো হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। এই হামলায় ৪৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ)। আহত হয়েছেন আরও অনেকে। যদিও পাক সেনার তরফে এই হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

বিএলএ মুখপাত্র জীয়ন্দ বালোচ বিবৃতি জারি করে জানিয়েছেন, এই হামলা চালিয়েছে তাদের সংগঠনের ‘ফতহ স্কোয়াড’। একটি বাসে পাক সেনারা যাচ্ছিল। সেই বাসটিকেই নিশানা করেন বালোচ বিদ্রোহীরা। মুস্তং জেলার খডকোচা এলাকায় সেনাদের বাস পৌঁছোতেই তাতে বিস্ফোরণ ঘটানো হয়। বাসে থাকা বেশির ভাগ পাক সেনারই মৃত্যু হয়েছে বলে দাবি বিএলএর।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পরই ওই কনভয়ে অন্য গাড়িতে থাকা পাক সেনাদের সঙ্গে গুলির লড়াই চলে বালোচ বিদ্রোহীদের। সেই সংঘর্ষেও বেশ কয়েক জন পাক সেনা আহত হয়েছেন বলে দাবি বিএলএর। সংগঠনের তরফে দাবি করা হয়, খুব শীঘ্রই এই হামলা সম্পর্কে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করবে। তবে পাক সরকার বা সেনার তরফে কনভয়ে হামলার ঘটনা নিয়ে কিছু জানানো হয়নি।

বালোচিস্তানে বার বার পাক সেনার উপর বালোচ বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটছে। গত কয়েক বছরে সেই হামলার সংখ্যা বেড়েছে। বিদ্রোহীদের দমন করতে পাল্টা অভিযান চালাচ্ছে পাক সেনাও। ফলে দু’পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের খবর প্রকাশ্যে আসছে। গত মে মাসেই সেনার কনভয়ে আইইডি হামলা চালায় বিএলএ। সেই হামলায় নিহত হয়েছিলেন ১২ জন সেনাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক