ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শে মানুষের সেবায়: ঈদের শুভেচ্ছা জানালেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা স্মৃতি রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে

মাদারীপুরে প্রবাসীকে পিটিয়ে হত্যা, শ্বশুরবাড়িতে আগুন দিল গ্রামবাসী

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৩৭:৫৪ অপরাহ্ন
মাদারীপুরে প্রবাসীকে পিটিয়ে হত্যা, শ্বশুরবাড়িতে আগুন দিল গ্রামবাসী ছবি: সংগৃহীত
মাদারীপুরের রাজৈরে ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় তার শ্বশুরবাড়িতে আগুন দিয়েছে স্বজন ও গ্রামবাসী।

বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের বসতবাড়িতে এ অগ্নিসংযোগ করা হয়। 

এ সময় একটি রান্নাঘর, ধান রাখার গোলাঘর ও চার রুম বিশিষ্ট একটি ভবনের ভেতরে থাকা সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সোমেদ চৌকিদারের বাড়িতে তার মেয়ে রেশমা বেগমের স্বামী ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যা করা হয়। পরে চিকিৎসার কথা বলে হালিমের মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানেই মরদেহটি ফেলে রেখে পালিয়ে যায় স্ত্রী রেশমা ও তার পরিবারের লোকজন। ঘটনাটি জানাজানির পর ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। বুধবার সকালে নিহত হালিমের স্বজন ও গ্রামবাসী মিলে সোমেদ চৌকিদারের বসতবাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হত্যার পরই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন সোমেদ চৌকিদার ও তার পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গতকালকের হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে আর কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, চার বছর আগে প্রেমের সম্পর্ক করে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তর দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে রেশমা বেগম ও পার্শ্ববর্তী ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের ইতালি প্রবাসী হালিমের দ্বিতীয় বিয়ে হয়। পরে পর্যায়ক্রমে দ্বিতীয় স্ত্রীর বাবা সোমেদ চৌকিদারকে ৬০ লাখ টাকা দেন হালিম।   ইতালি থেকে আসার আগে নিজের জন্য মোটরসাইকেল কিনতে টাকা পাঠান। কিন্তু সেই মোটরসাইকেল তার শ্যালক সবুজ চৌকিদারের নামে কেনা হয়। 

তিন মাস আগে ইতালি থেকে দেশে আসলে পাওনা টাকা ও মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে সব কিছু ফেরত চাইলে তার দ্বিতীয় স্ত্রী, শ্যালকসহ শ্বশুরবাড়ির লোকজন সোমবার (২৩ জুন) রাতে হালিমকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে মরদেহটি ফেলে পালিয়ে যান স্ত্রী রেশমাসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক