ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৩:৩৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৩:৩৯:২৫ অপরাহ্ন
সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও  সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন বনাম স্থানীয় সাংবাদিকদের মধ্যে এক দিনের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে দুপক্ষের কর্মী-সমর্থক এবং স্থানীয় ক্রীড়ামোদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ খান।

​এদিন মাঠের লড়াইয়ে উপজেলা প্রশাসনের পক্ষে ব্যাট-বল হাতে অংশ নেন সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অন্যদিকে সাংবাদিকদের পক্ষে মাঠ কাঁপান সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব এবং স্মার্ট প্রেসক্লাবের একঝাঁক গণমাধ্যমকর্মী।

​খেলা শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান,  সরকারি কর্মকর্তা এবং সমাজের দর্পণ সাংবাদিকদের মধ্যকার এই সৌহার্দ্যপূর্ণ ম্যাচটি কেবল বিনোদনই দেয়নি, বরং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কর্মপরিবেশকে আনন্দময় করে তুলতে দারুণ ভূমিকা রাখবে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক