ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৬:২০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৬:২০:৩২ অপরাহ্ন
বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের ছবি: সংগৃহীত
অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে আলোচনা অব্যাহত। কখনও আলোচনায় তাঁর বিচ্ছেদ, কখনও দিশা পটানীর সঙ্গে সম্পর্ক। এ বার অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন অপর অভিনেত্রী ক্রিস্টল ডিসুজা।

অর্জুনের সঙ্গে মৌনীর নাম জড়াতেই ক্ষোভ উগরে দিলেন ক্রিস্টল। সমাজমাধ্যমে এক পাপারাৎজির পাতা থেকে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে যে, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনীর বিচ্ছেদের পরে নাকি গোপনে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেই পোস্টের বিরুদ্ধেই সরব হন ক্রিস্টল। ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায় যে, মুম্বইয়ের একটি রেস্তরাঁ থেকে বন্ধু অনুষা দান্ডেকরের সঙ্গে বেরিয়ে আসছেন মৌনী। কিছুক্ষণ পর একই জায়গা থেকে বেরিয়ে আসেন অর্জুনও। এই ভিডিয়োর সঙ্গেই লেখা হয়, “বিচ্ছেদের পরে কি গোপনে প্রেম করছেন অর্জুন ও মৌনী?”

এই পোস্ট দেখেই বিরক্তি প্রকাশ করেন ক্রিস্টল। মন্তব্যবাক্সে তিনি লেখেন, “এ সব কী আজেবাজে কথা! শুধু ভিউজ পাওয়ার জন্য আপনারা যা খুশি পোস্ট করছেন!” শুধু ক্রিস্টলই নন, বহু নেটাগরিকও ওই পাপারাৎজি পাতার সমালোচনা করেন। এক জন লেখেন, “এ বার পাপারাৎজিদের বয়কট করার সময় এসেছে। ওরা সত্যিই মানসিক ভাবে অসুস্থ।” অপর এক জন মন্তব্য করেন, “এ সব কেমন কথা? ওরা শুধু খুব ভাল বন্ধু। নিজের লাভ, ভিউজ আর লাইক বাড়ানোর জন্য এমন ভিত্তিহীন গুজব ছড়ানো লজ্জাজনক।” অন্য এক জন মন্তব্য করেন, “অর্জুন সুখে সংসার করছেন। মৌনীর বিচ্ছেদ হয়েছে বলেই তাঁদের নিয়ে মিথ্যা গল্প বানানো যায় না। শুধু এনগেজমেন্ট বাড়ানোর জন্য এমন ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন।”

উল্লেখ্য, বহু বছর ধরেই মৌনী ও অর্জুন ঘনিষ্ঠ বন্ধু। একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। তার পর থেকে ব্যক্তিগত ও পেশাগত— দুই ক্ষেত্রেই একে অপরের পাশে থেকেছেন তাঁরা। অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ‘অব হোগা হিসাব’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে মৌনীকে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় কপূর, শাহির শেখ-সহ অনেকেই। এর পরে তাঁকে পরিচালক মধুর ভন্ডারকরের ‘দ্য ওয়াইভস’ ছবিতে দেখা যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি