ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৫৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৫৬:৫৪ অপরাহ্ন
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে  নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা। খাল-বিল ও জলাশয়ে পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কারিগররা এখন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। নতুন নৌকার পাশাপাশি পুরোনো নৌকা মেরামতেও ভিড় বাড়ছে।

প্রতি বছর আষাঢ়, শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্ত বর্ষা মৌসুমে মান্দার অধিকাংশ গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ফলে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠে নৌকা। একই সঙ্গে বিলপাড়ের অনেক মানুষ এ সময় জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাই মাছ ধরা ও দৈনন্দিন যাতায়াত, উভয় ক্ষেত্রেই ডিঙি নৌকার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কাঠমিস্ত্রির কর্মশালায় চলছে নৌকা তৈরির ব্যস্ততা। কেউ কাঠ রান্দা দিয়ে মসৃণ করছেন, কেউ তক্তায় পেরেক লাগাচ্ছেন, আবার কেউ নৌকার শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করছেন।নৌকা তৈরিতে মেহগনি, কড়ই, বৈন্যা কাঠের ব্যবহার দেখা গেছে।

কালিকাপুর ইউনিয়নের বাথইল গ্রামের নৌকা তৈরির কারিগর আমিনুল আলম  জানান, শুধু কাঠ দিয়ে তৈরি ১০ হাত দৈর্ঘ্যের একটি নৌকার দাম ৫ থেকে ৭ হাজার টাকা। আর প্লেনশিট ব্যবহার করে একই আকারের নৌকা তৈরি করতে খরচ হয় ১৪ থেকে ২০ হাজার টাকা। তিনি আরও জানান, বর্ষার চাহিদা বিবেচনায় হাটে বিক্রির জন্য আগেই বিভিন্ন আকারের নৌকা তৈরি করে রাখা হচ্ছে।

বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার মানুষ মাছ ধরার পাশাপাশি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতের জন্যও নৌকা কিনে থাকেন। গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় এ সময় নৌকাই হয়ে ওঠে তাদের একমাত্র বাহন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের