ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছোট্ট এক কৌশলেই লুকিয়ে টিনা আহুজার রূপের রহস্য নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গোডাউনে গণধর্ষণ, গ্রেফতার ৩ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ‘শ্যাডো ফ্লিট’ নিজেদের কব্জায় নিল ব্রিটিশ বাহিনী প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের বেনজীর আহমেদকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোদাগাড়ী-সুলতানগঞ্জ নৌবন্দর উদ্বোধনের এক বছরেই অচল নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

যৌন হেনস্থায় সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুললেন এষা গুপ্তা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৬:১৪ অপরাহ্ন
যৌন হেনস্থায় সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুললেন এষা গুপ্তা ছবি: সংগৃহীত
সাজিদ খানের বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্থার অভিযোগ। এ বার বলিউডের পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী এষা গুপ্তা। তাঁর দাবি, প্রকাশ্যে তাঁর সঙ্গে নাকি অভব্য আচরণ করেছেন সাজিদ খান। তার জেরে ছবির কাজ মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা জানান, জনসমক্ষে সাজিদের সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয় এবং তা গালিগালাজ পর্যন্ত পৌঁছোয়। অভিনেত্রী বলেন, “প্রবল ঝগড়া হয়েছিল। সাজিদ খানের সঙ্গে আমার মোটেও সুসম্পর্ক নয়। তার উপর একবার বিরাট ঝগড়া হয়েছে। তার পরে আর কখনওই আমাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি। লোকে আমাকে গালাগালি দেবে, সেটা আমার মোটেই পছন্দ নয়। ভাল ব্যবহার করা তো খুব সাধারণ একটা বিষয়।”

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, সাজিদ খান অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে শুরু করেন এষাকে। ছেড়ে দেননি অভিনেত্রীও। তিনিও পাল্টা গালাগালি করা শুরু করেন সাজিদ খানকে। শুটিং সেট ছেড়ে চলেও যান অভিনেত্রী। সিদ্ধান্ত নেন, এই ছবিতে আর কাজ করবেন না। তার পরেই নাকি ছবির প্রযোজক ফোন করে ক্ষমা চেয়েছিলেন এষার কাছে।

অভিনেত্রী বলেছেন, “আমি সেট থেকে বেরিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে স্থির করেই ফেলেছিলাম, আর এই ছবিতে কাজ করব না। কিন্তু প্রযোজক ফোন করে ক্ষমা চান।” প্রযোজকের পরে সাজিদও নাকি ফোন করে ক্ষমা চেয়েছিলেন তাঁর কাছে।

কিন্তু কী নিয়ে সাজিদের সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল? প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, “কিছু মানুষ কথা বলার আগে ভাবেন না। নানা কারণে এদের মাথা গরম হয়ে থাকে। আমি আর এই বিষয় নিয়ে কথা বলতেই চাই না।”

মন্দানা করিমি, অহনা কুমরা, শেরলিন চোপ়ড়া, র‌্যাচেল হোয়াইট, সালোনি চোপড়া এর আগে সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭