ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৪৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৫:৪৫:০৯ অপরাহ্ন
আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে ফাইল ফটো
নওগাঁর আত্রাইয়ে একজন সেবাগ্রহীতার সাথে অসদাচরণ ও হুমকির অভিযোগ ওঠেছে ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের বিরুদ্ধে| এঘটনায় ভুক্তভোগী সেবাগ্রহীতা সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন|

উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামের সমসের আলীর ছেলে আইয়ুব আলী অভিযোগ করে বলেন,তার উত্তরাধীকার সুত্রে প্রাপ্ত ৬৯ শতক জায়গার মালিকানা নিয়ে একই উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জাফের আলীর স্ত্রী মনোয়ারা বিবির সাথে দ্বন্দ্বে আদালতে মামলা চলছে| এরই মধ্যে মনোয়ারা ওই সম্পত্তি নিজের দাবি করে আমার নামজারি (খারিজ) বাতিলের আবেদন করেন| আবেদনের প্রেক্ষিতে আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিস থেকে আমাকে নোটিশ করে| এরপর ওই সম্পত্তি নিয়ে আদালতে চলমান মামলার কাগজপত্র উপস্থাপন করে মনোয়ারার আবেদন বাতিলের দাবি জানায়| কিন্তু তহশীলদার মোস্তাফিজুর রহমান আদালতের মামলাকে তোয়াক্কা না করে সরেজমিন একতরফা তদন্তে যান এবং শুধুমাত্র মনোয়ারার দাখিলকৃত আবেদন এবং তার কথায় আমার নামজারী বাতিলের প্রক্রিয়া করতে থাকেন|

এসব বিষয় জানতে পেরে গত মাসের ১৭তারিখে ভুমি অফিসে গেলে তহশীলদার মোস্তাফিজুর রহমান বিভিন্নভাবে অশালীন আচরণ করেন এবং আমার নামজারি বাতিলের হুমকি দিয়ে অফিস থেকে বের হয়ে যেতে বলেন| এঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত ১৩জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি|

এব্যাপারে তহশীল দারের বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার ফোন করেও রিসিভ না করায় অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি|

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এই ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমানিত হলে তহশীলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি