নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে লিজ নেওয়া একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার গাড়াবাড়ি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী মাছ চাষী রনি মন্ডল। তিনি ওই গ্রামের নুরুল মন্ডলের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মন্ডল তার বাড়ির পাশে ১ একর আয়তনের একটি লিজকৃত পুকুরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভিত্তিতে মাছ চাষ করে আসছিলেন। ঘটনার দিন রাতে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পুকুরে গিয়ে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন রনি ও তার পরিবারের সদস্যরা। পরে পুকুরের পানিতে ১ লিটার পরিমাণের ৩টি ‘শাহিন ৫৫ সিসি’ নামক কীটনাশকের খালি বোতল ভাসতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন জানান, পুকুরে কীটনাশকের বোতল পাওয়া যাওয়ায় এটি স্পষ্ট যে প্রতিপক্ষের দেওয়া বিষের কারণেই মাছগুলো মারা গেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানান।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী রনি মন্ডল মুঠোফোনে জানান, "জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার লোকজন এই পুকুর নিয়ে আমার সাথে বিরোধ করে আসছিল। তারা আমাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। পুকুরের সব বৈধ কাগজপত্র আমার থাকা সত্ত্বেও কিছুদিন আগে তারা আমাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। আজ তারা আমার সব শেষ করে দিল। আমি সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছি এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।"
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সৌরভ সোহরাব সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ