ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৭:৫৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৭:৫৪:২০ অপরাহ্ন
তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী এক তরুণী ধর্ষণ মামলায় ন্যায়বিচার নিশ্চিত এবং চারঘাটে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল পৌনে ১১টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ছোটন সরদার, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি যাদু কুমার দাস, আদিবাসী সমাজকর্মী মেরিনা হাঁসদা, প্রমিলা কিন্তু, চারঘাটে ধর্ষণের শিকার সাত বছর বয়সী শিশুর মা রানী দাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তানোরের ভুক্তভোগী আদিবাসী তরুণী ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। পরদিন এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং ২৯ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ জুলাই রাজশাহীর একটি আদালত মামলার অভিযুক্ত যাজক প্রদীর গ্রেগরীকে খালাস দেন। এ রায়ে তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিচারপ্রক্রিয়া চললেও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়নি। তারা রায় পুনর্বিবেচনা করে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া চারঘাটে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

মানববন্ধন থেকে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ধর্ষণসহ সব ধরনের যৌন সহিংসতার দ্রæত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২