ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩৪:২৯ অপরাহ্ন
ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেতে শুরু করেছে স্পেন। ফ্রান্সের বিপক্ষে আসরের প্রথম সেমিফাইনালে ২-০ গোলে জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

সেমিফাইনালে ওঠার পর ১৫ জুলাইয়ের লাইভ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক লাফে শীর্ষে উঠে এসেছে তারা। ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ফুটবল মিটস ডেটার প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী স্পেনের বর্তমান রেটিং ১৯৬৫, যা আগের তুলনায় ৩০.৮ পয়েন্ট বেশি।

এই লাইভ র‍্যাঙ্কিং অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১৯৪৮) আর তৃতীয় স্থানে আর্জেন্টিনা (১৯৪৩)। অর্থাৎ স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে ব্যবধান এখন খুবই কম, ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো শেষ না হওয়া পর্যন্ত শীর্ষস্থান বদলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড (১৮৮৯), এরপর যথাক্রমে ব্রাজিল (১৮০৫), মরক্কো (১৮০৪), পর্তুগাল (১৭৮৮), বেলজিয়াম (১৭৭৮), নেদারল্যান্ডস (১৭৭৬) ও ইতালি (১৭৫৪)।

এটি বিশ্বকাপের চলমান ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে হিসাব করা লাইভ র‍্যাঙ্কিং। টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করবে। বর্তমানে স্পেনের ধারাবাহিক জয় এবং বড় ম্যাচে সফলতার কারণেই তারা সাময়িকভাবে বিশ্বের এক নম্বর দলের অবস্থানে উঠে এসেছে।

লাইভ ফিফা র‍্যাঙ্কিং(১৫ জুলাই)
১। স্পেন – ১৯৬৫
২। ফ্রান্স – ১৯৪৮
৩। আর্জেন্টিনা – ১৯৪৩
৪। ইংল্যান্ড – ১৮৮৯
৫। ব্রাজিল – ১৮০৫
৬। মরক্কো – ১৮০৪
৭। পর্তুগাল – ১৭৮৮
৮। বেলজিয়াম – ১৭৭৮
৯। নেদারল্যান্ডস – ১৭৭৬
১০। ইতালি – ১৭৫৪

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক