ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:১৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:১৫:০০ অপরাহ্ন
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আজ বুধবার (১৫ জুলাই) সকাল দশটায় প্রাথমিক শিক্ষাপদক- ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

প্রধানমন্ত্রী কর্তৃক ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানটি রাজশাহী নগরীর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়ো পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। 

রাজশাহী জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানে বৃক্ষকে মায়ের সাথে তুলনা করে জেলা প্রশাসক বলেন, বৃক্ষ যেমন সারাজীবন শুধু দিয়েই যায় মায়েরাও তেমনি সন্তানের বেড়ে ওঠা ও পড়াশোনার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেন। মায়েরা সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দেন।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষিত ও উন্নত জাতি গঠনে মায়েদের প্রধান কারিগরের ভূমিকা পালন করতে হবে। একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত ও সচেতন মায়ের কোনো বিকল্প নেই। মায়েদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হওয়া নয় বরং সন্তানের মঙ্গলের বিষয়টি অনুধাবন করাই বড় শিক্ষা।

তিনি এসময় বর্তমানে শিশুদের সামনে থাকা প্রযুক্তিগত চ্যালেঞ্জ, বিশেষ করে মোবাইল আসক্তি এবং স্ক্রিন টাইমের অপব্যবহার সম্পর্কে মায়েদের সতর্ক করেন।

এর আগে নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার একটি করে আম গাছের চারা রোপণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি