ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা ইরানের বন্দরে বন্দরে অবরোধ শুরু করল আমেরিকা, বাড়ল আক্রমণের তীব্রতা! শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের বন্দরে বন্দরে অবরোধ শুরু করল আমেরিকা, বাড়ল আক্রমণের তীব্রতা!

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৪:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৪:৫০:০২ অপরাহ্ন
ইরানের বন্দরে বন্দরে অবরোধ শুরু করল আমেরিকা, বাড়ল আক্রমণের তীব্রতা! ছবি: সংগৃহীত
আবার ইরানে হামলা চালাল আমেরিকার বিমানবাহিনী। শুধু তা-ই নয়, হরমুজ প্রণালীতে ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকায় নতুন করে অবরোধ শুরু করল মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি আলোচনার টেবিলে ফিরে না-আসে তবে আমেরিকা তার সামরিক অভিযান আরও প্রসারিত করবে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মউ) থেকে তারা বেরিয়ে আসছে। দুই পক্ষের এই বিরোধে আবার পশ্চিম এশিয়ায় উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, গত মাসে আমেরিকার সঙ্গে সমঝোতা হয়েছিল, সেই শর্ত মানতে তেহরান বাধ্য নয়। কারণ, আমেরিকা শুধু বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তা নয়, বরং পুরোপুরি চুক্তি নস্যাৎ করে দিয়েছে। বিশেষ করে ইরানের বন্ধরগুলিতে নৌ অবরোধ করে আমেরিকা বুঝিয়ে দিয়েছে, তারা শান্তিচুক্তি চায় না।

গত কয়েক দিনে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। গত রবিবার সকালে ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছিল। জাহাজটিতে ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু এক জন এখনও নিখোঁজ। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। সেই জাহাজেও ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। হরমুজ প্রণালীতে হামলার পর আমেরিকাও পাল্টা আক্রমণ শুরু করে ইরানে।

বুধবার ভোরে ইরানের অভ্যন্তরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে পর পর হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তারা জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানি হামলার জবাবে এই আক্রমণ। বিশেষত দক্ষিণ ইরানে মার্কিন বাহিনী হামলার তেজ বাড়িয়েছে। সেখানকার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, উপকূলয়ীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে আমেরিকা।

ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আমেরিকার সামরিক অভিযানের পরিকল্পনার কথা জানান। তাঁর কথায়, ‘‘আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলি লক্ষ্য করে হামলা চালানো হবে। শেষে আক্রমণ হবে তাদের জ্বালানি ভান্ডারে। আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছোবই যদি না ইরান আলোচনায় বসে।’’

অন্য দিকে, ট্রাম্প সোমবার আমেরিকাকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ ঘোষণা করে জানিয়েছিলেন, ইরানের হামলা থেকে পণ্যবাহী জাহাজের সুরক্ষার জন্য ২০ শতাংশ ফি আদার করা হতে পারে। যদিও মঙ্গলবার সেই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, ফি আদায়ের পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিগুলি হবে, সেগুলি কার্যকর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২