ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু তরুণীকে নিয়ে অশালীন ভিডিও প্রকাশ টিকটকারসহ দুই যুবকের চুল কেটে দিল জনতা

‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৯:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৯:১০:৫৮ অপরাহ্ন
‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা
‘লক আপ ২’-তে যাওয়ার পর থেকেই আলোচনায় আকাঙ্ক্ষা চমোলা ও গৌরব খন্না। এই রিয়্যালিটি শো-তে যাওয়ার পরেই আকাঙ্ক্ষা ঘোষণা করেন, গৌরবের সঙ্গে তাঁর বিচ্ছেদ প্রক্রিয়া চলছে। এর পরেই তিনি প্রকাশ করেন যে, তিনি উভকামী। মহিলাদের প্রতিও তিনি আকৃষ্ট নন। সম্প্রতি নিজের যৌন অভিরুচি নিয়ে ফের মন্তব্য করেন আকাঙ্ক্ষা। এ বার অভিনেত্রী জানান, তিনি যৌনঅনুভূতিহীন।

আকাঙ্ক্ষা জানান, বর্তমানে তাঁর বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া চলছে। সেই কারণে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তাঁর ভাবনা বদলে গিয়েছে। জীবনের এই পর্যায়ে নারী বা পুরুষ, কারও সঙ্গেই শারীরিক সম্পর্কের কোনও আকাঙ্ক্ষা নেই তাঁর। সাম্প্রতিক একটি পর্বে আকাঙ্ক্ষাকে রিয়্যালিটি শো-এর আর এক প্রতিযোগী বরুণ যাদবের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাঁদের আলোচনার বিষয় ছিল প্রেম, বিয়ে এবং মন ভাঙা নিয়ে। বরুণ জানতে চান, আকাঙ্ক্ষা কি ভবিষ্যতে আবার বিয়ে করার কথা ভাববেন? উত্তরে আকাঙ্ক্ষা বলেন যে, তিনি সেই ভাবনা পুরোপুরি বাদ দিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমার মনে একটা ভয় বসে গিয়েছে।” এর পর বরুণ তাঁর যৌন পরিচয় সম্পর্কে জানতে চান। অভিনেত্রী জানান, মানুষের মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে যৌন পরিচয়ও বদলাতে পারে।

আকাঙ্ক্ষা বলেন, “যৌন পরিচয় সময় ও জীবনের বিভিন্ন পর্যায়ের উপর নির্ভর করে। এখন আমার বিবাহবিচ্ছেদ হচ্ছে। এই মুহূর্তে আমি কারও সঙ্গে যৌন সম্পর্ক চাই না। নারী বা পুরুষ, কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না। আমি এখন জীবনের অন্য এক পর্যায়ে আছি। একেই ‘অ্যাসেক্সুয়াল’ বলা হয়।” তিনি আরও বলেন, “আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। তখন আমার বয়স ছিল ২৪ বছর।”

আকাঙ্ক্ষার এই কথা শুনে আর এক প্রতিযোগী তাঁকে বলেন যে, এখনও তাঁর বয়স কম। এখনও পছন্দের মানুষ খুঁজে পেতে পারেন। জবাবে আকাঙ্ক্ষা বলেন, “আমি আর বিয়ে করতে চাই না। আমার মনে হয়, এটাই যথেষ্ট। তবে জীবনে এই প্রথম আমি একা থাকব। বাবা-মায়ের বাড়ি বা স্বামীর বাড়িতে নয়, নিজের বাড়িতে থাকব। এখন থেকে আমি নিজের মতো করেই জীবন কাটাতে চাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান