ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৯:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৯:০৪:৩৫ অপরাহ্ন
প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড
নোয়াখালীর সোনাইমুড়ীতে আমেরিকা প্রবাসীর স্ত্রী যুবকের সঙ্গে উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পলাতক গৃহবধূর সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তার স্বামী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরি করেছে গৃহবধূর পিতা সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের মকিল্লা গ্রামের বড় বাড়ির জাকির হোসেন টিপু। বিষয়টি নিশ্চিত করেছে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন। 

জানা যায়, ৬ বছর আগে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের মোল্লা বাড়ির রুবেলের সঙ্গে বারগাঁও ইউনিয়নের মকিল্লা গ্রামের নুসরাত জাহান জেনীর পারিবারিকভাবে বিবাহ হয়। ৪ বছর আগে রুবেল জীবিকার তাগিদে আমেরিকাতে পাড়ি জমায়। এরপর থেকে গৃহবধূ তার জেঠাতো বোন শারমিন আক্তার স্মৃতির মাধ্যমে তার খালাতো সিলেটে বসবাসকারী মো. সজিবের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় ধরে ২ জনের মধ্যে গভীর পরকীয়া প্রেম গড়ে উঠে।

সম্প্রতি গৃহবধূ জেনী বাবার বাড়ি মকিল্লায় বেড়াতে যান। সেখান থেকে ১০ জুলাই শপিংয়ের কথা বলে পরকীয় প্রেমিক সজিবের সঙ্গে পালিয়ে যান। যাওয়ার সময় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লক্ষ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যান। 

এ বিষয়ে গৃহবধূর পিতা জাকির হোসেন টিপু বলেন, নিখোঁজের পর থেকে আমরা বহু জায়গায় খোঁজাখুঁজি করেছি। 

আমেরিকা প্রবাসী রুবেল বলেন, আমরা উপার্জিত সব অর্থ তার পিছনে খরচ করেছি। সব টাকা, স্বর্ণালংকার তার কাছে। সে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটন তদন্ত চালিয়ে যাচ্ছি। তথ্য অনুসন্ধানের মাধ্যমে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক