ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

পাবনায় পণ্যবাহী ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০২:২৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০২:২৯:১৩ অপরাহ্ন
পাবনায় পণ্যবাহী ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু ছবি: সংগৃহীত
পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চাটমোহর-পবনা সড়কের উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহার বেগম উপজেলার একই ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,পাবনাগামী একটি পণ্যবোঝাই ট্রাক ওই নারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সিএনজি অটোরিকশার সাহায্যে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 

এলাকাবাসী জানান, নিহার বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার ঘণ্টাখানেক আগে সকাল ৬টার দিকে তিনি শিমুলতলা বাজারে একটি দুধবাহী গাড়ির সামনে মাথা ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

প্রত্যক্ষদর্শী কদরুল ইসলাম বলেন, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মহিলা নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুনেছি সকালেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

নিহতের স্বামী সাইদুল ইসলাম জানান, রাতে বাসায় ছিলেন নিহার বেগম। সকালে কখন বের হয়েছে বাসার কেউ জানে না।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো অভিযোগ করবেন না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২