ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত

প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:০৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:০৮:৪৪ অপরাহ্ন
প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু
চাঁদপুরে নিজের ৫ বছরের অবুঝ শিশু সন্তানকে ফেলে প্রবাসী স্বামীর জমানো সব টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নয়ন মনি নামে এক নারীর বিরুদ্ধে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মতলব উপজেলার বাসিন্দা প্রবাসী শরীফ মিয়ার সঙ্গে রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাসিন্দা নোয়াব আলীর মেয়ে নয়ন মনির বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপরই শরীফ প্রবাসে চলে যান। প্রবাসে থাকা অবস্থায় শরীফ তার উপার্জিত সমস্ত অর্থ স্ত্রী নয়ন মনির ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন।

সম্প্রতি নয়ন মনি ব্যাংকে থাকা সমস্ত টাকা ও ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান। প্রবাস থেকে স্বামী শরীফ দেশে ফিরে ঘরে স্ত্রীকে পাননি এবং ব্যাংক অ্যাকাউন্ট শূন্য দেখতে পান।

এদিকে, স্ত্রীকে হারিয়ে একদিকে যেমন সর্বস্বান্ত হয়েছেন প্রবাসফেরত শরীফ, অন্যদিকে তার ৫ বছরের একমাত্র সন্তান মুসা তীব্র অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি। একমাত্র বাবাই এখন দিনরাত হাসপাতালে থেকে শিশুটির সেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালের বেডে শুয়ে অবুঝ শিশুটি মায়ের জন্য কাঁদছে।

স্থানীয়দের ধারণা, নয়ন মনি পরকীয়া সম্পর্কের জেরে টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছেন এবং নতুন করে সংসার শুরু করেছেন। টাকা-পয়সা হারানোর কষ্টের চেয়েও এখন একমাত্র সন্তানের জীবন ও ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে প্রবাসীর। অবুঝ শিশুটিকে ফেলে মায়ের এমন নির্মম চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্ত্রীর সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রবাসী শরীফ মিয়া।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক