ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

ছাত্রদলের বিরুদ্ধে সিট দখল ও সংবাদকর্মীকে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৭:৩৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৭:৩৩:৪১ অপরাহ্ন
ছাত্রদলের বিরুদ্ধে সিট দখল ও সংবাদকর্মীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে সিট দখল ও সংবাদকর্মীকে মারধরের অভিযোগ
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে অবৈধভাবে সিট দখল এবং এ বিষয়ে প্রশ্ন তোলায় কলেজের এক শিক্ষার্থী ও নবীন সংবাদকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

ভুক্তভোগী নাঈম হোসেন কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন সদস্য এবং কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, মুসলিম ছাত্রাবাসের বখতিয়ার খলজি (নিউ) ব্লকের ৫০৪ নম্বর কক্ষে তার সঙ্গে থাকা আরেক শিক্ষার্থীর বরাদ্দকৃত সিটে ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীকে তুলে দেন ছাত্রদল নেতা কেলভিন। ওই শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সিট বরাদ্দ দিয়েছে কি না-এ বিষয়ে জানতে চাইলে রোববার ডি ব্লকের সামনে নাঈমকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

নাঈম হোসেন বলেন, ঘটনার পর থেকে তিনি আতঙ্কে রয়েছেন। তাঁর ভাষ্য, রাত থেকে ঘুমাতে পারছি না। খাওয়া-দাওয়া করতে পারছি না। মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছি।

তিনি আরও অভিযোগ করেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ পেলে ছাত্রাবাস থেকে বের করে দেওয়া কিংবা পুনরায় হামলার আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন। এ কারণে তিনি পরিচিত কয়েকজন শিক্ষকের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষককে অবহিত করেছেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট শিক্ষক ঘটনাটি গোপনীয়ভাবে সমাধানের উদ্যোগ নিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা কেলভিন মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনা সত্য নয়। আমি তাকে মারধর করিনি। তবে আমাদের মধ্যে কিছু কথা-কাটাকাটি হয়েছিল।
রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম বলেন, হল দখল বা মারধরের বিষয়ে আগে কিছু জানতাম না। এখন বিষয়টি শুনলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কলেজের মুসলিম ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা নাছিরুল আজম বলেন, বিষয়টি লিখিতভাবে আমার কাছে এসেছে। উভয় পক্ষকে ডাকা হয়েছে। যে শিক্ষার্থীকে ওই সিটে রাখা হয়েছিল, তাকে সিট ছেড়ে দিতে বলা হয়েছে। শারীরিকভাবে হেনস্তার অভিযোগটি দুঃখজনক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম বলেন, ঘটনাটি দুঃখজনক। ছাত্রাবাসে অবৈধভাবে কারও থাকার সুযোগ নেই। কোনো ব্যক্তি বা সংগঠনের প্রভাবে মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সিট দখল করতে দেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন