ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, নির্মাণকাজ বন্ধের দাবি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৭:২৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৭:২৬:৫৭ অপরাহ্ন
চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, নির্মাণকাজ বন্ধের দাবি চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ, নির্মাণকাজ বন্ধের দাবি
রাজশাহীর কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদে আদালতের নির্দেশ অমান্য করে বেজমেন্টে দোকান ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে চলমান নির্মাণকাজ বন্ধ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন মসজিদের একাংশের মুসল্লি ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আমিনুর রহমান বাচ্চু। তিনি নিজেকে মসজিদের সাধারণ মুসল্লি, এলাকাবাসীর প্রতিনিধি, চলমান মামলাগুলোর বাদী এবং আন্দোলনকারী হিসেবে পরিচয় দেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টে সাধারণ মুসল্লিদের সমর্থনে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠিত হলেও পরে তাঁদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বর্তমান কমিটির সভাপতি, সাবেক সভাপতি, খতিবসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা, মারধর এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগও তোলেন তিনি। এসব বিষয়ে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখার নির্দেশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্দেশনা উপেক্ষা করে মসজিদের বেজমেন্টে দোকান, টয়লেটসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে দুটি ভায়োলেশন মামলাও বিচারাধীন রয়েছে বলে দাবি করা হয়।

আমিনুর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট মামলা নম্বর-১৫১১২/২০২৩-এ নতুন নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে। এছাড়া রাজশাহী জেলা সদর সিনিয়র সহকারী জজ আদালতের মূল মামলা নম্বর-১৩১/২০২৩ (বর্তমান ২৯৮/২০২৬)-এও মসজিদের অবকাঠামোয় মার্কেট নির্মাণের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে। এরপরও নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে ভায়োলেশন মামলা নম্বর-৮১/২০২৩ ও ২১/২০২৫ দায়ের করা হয়েছে। আদালত রাজপাড়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে তাঁদের অভিযোগ। এছাড়া হামলার ঘটনায় দায়ের করা ফৌজদারি মামলা নম্বর-২৫৬/২০২৩ ও ১০২/২০২৫-ও বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আরডিএর নির্দেশনা অনুযায়ী বেজমেন্টটি পার্কিং হিসেবে ব্যবহারের কথা থাকলেও সেখানে ২২ থেকে ২৩টি দোকান নির্মাণ করা হয়েছে এবং সেগুলো বিক্রিরও চেষ্টা চলছে। পাশাপাশি মসজিদের বিভিন্ন তলায় নামাজের স্থানের ওপর টয়লেট নির্মাণ এবং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এ বিষয়ে আদালত-নিযুক্ত অ্যাডভোকেট কমিশনের তদন্ত প্রতিবেদন আদালতে জমা রয়েছে বলেও দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে অবিলম্বে সব নির্মাণকাজ বন্ধ করা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বেজমেন্টের দোকানগুলো সিলগালা করা, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা তদন্ত এবং বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা।

এক প্রশ্নের জবাবে আমিনুর রহমান বাচ্চু বলেন, আমরা কোনো সংঘাত চাই না। আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের একমাত্র দাবি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মসজিদের খতিব আবুল কালাম আজাদ বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কমিটির কেউ নই। পরে তিনি এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

বর্তমান কমিটির সভাপতি ডা. আব্দুর রশিদও অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তখন রোগী দেখায় ব্যস্ত ছিলেন। মামলা ও অন্যান্য বিষয়ে জানতে চাইলে তিনি মসজিদের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

মসজিদের সাবেক সভাপতি ডা. ইকবাল বারীও অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।

এ বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক বলেন, সেই সময় আমি ইমারত কমিটির সদস্য ছিলাম। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় ভবনের অনুমোদন দেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার