ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্র্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৭:২৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৭:২৩:১৪ অপরাহ্ন
রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্র্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্র্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর
রাজশাহী কলেজের অনার্সে অধ্যয়নরত এক শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন বলে দাবি করেছেন। তবে তাঁর পরিবার এ বিয়ে নিয়ে আপত্তি জানিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে বলে জানা গেছে। এদিকে ওই শিক্ষার্থী দাবি করেছেন, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন ও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে তাঁর ওপর কোনো ধরনের জোর বা চাপ প্রয়োগ করা হয়নি।

তরুণীর বর্তমান নাম অন্বেষা ইসলাম অর্পা (১৯)। এর আগে তাঁর নাম ছিল অন্বেষা সাহা। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার হাটসিংড়া গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার কন্যা। তাঁর স্বামী রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজ (২৩) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মিরকামারী এলাকার বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে।

অন্বেষা ইসলাম অর্পার দাবি, গত ৮ জুন ২০২৬ তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই দিনে রাজশাহীতে প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুসরণ করে রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন বলে জানান তিনি।

তাঁর অভিযোগ, পরিবারের সদস্য ও কয়েকজন আত্মীয় তাঁর স্বামীর বিরুদ্ধে সামাজিকভাবে অপপ্রচার চালাচ্ছেন এবং দাবি করছেন যে তাঁকে জোরপূর্বক বিয়ে করা হয়েছে। তবে তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, গত তিন বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং নিজের ইচ্ছা ও বিশ্বাস থেকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ ও রিয়াজকে বিয়ে করেছেন।

অন্বেষা বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং নিজের ইচ্ছায় রিয়াজকে বিয়ে করেছি। আমাকে কেউ জোর করেনি বা ভয়ভীতি দেখায়নি। আমার পরিবার যদি আমাকে মেনে না নেয়, সেটি তাদের বিষয়। তবে তারা যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করে। আমি আমার স্বামীর সঙ্গে সারাজীবন থাকতে চাই।

তিনি আরও দাবি করেন, তাঁর পরিবারের লোকজন তাঁর স্বামীর বাড়িতে একাধিকবার পুলিশ পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এতে তাঁদের আত্মগোপনে থাকতে হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি একজন সাবালিকা এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আইনগত অধিকার তাঁর রয়েছে।

এদিকে রিয়াজের দাদি সুফিয়া বেগম অভিযোগ করেন, প্রায়ই পুলিশ তাঁদের বাড়িতে এসে নাতি ও নাতবধূর খোঁজ করছে। এতে পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে নোটারি পাবলিকের কার্যালয়ে সম্পাদিত একটি এফিডেভিটে অন্বেষা ইসলাম অর্পা উল্লেখ করেন, ইসলামের প্রতি বিশ্বাস থেকে এবং পরকালীন শান্তি ও কল্যাণের প্রত্যাশায় তিনি স্বেচ্ছায় কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি পূর্বের নাম পরিবর্তন করে "অন্বেষা ইসলাম অর্পা" নাম গ্রহণের ঘোষণা দেন।

এফিডেভিটে তিনি আরও উল্লেখ করেন, ধর্মান্তরের ক্ষেত্রে তাঁর ওপর কোনো ব্যক্তি বলপ্রয়োগ, প্রলোভন বা ভয়ভীতি প্রদর্শন করেননি; বরং সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ সিদ্ধান্তে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভবিষ্যতে সরকারি ও ব্যক্তিগত সব নথিতে নতুন নাম ব্যবহারের কথাও এতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী বলেন, মেয়ের পরিবার থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। আমাদের কাজ হলো তরুণীকে উদ্ধার করে তাঁর বক্তব্য নেওয়া এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা।

এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২