ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রামেকে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০২:২৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০২:২৪:২৪ অপরাহ্ন
রামেকে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) কবির হোসেন নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় কবিরকে। হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রামেক হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ পাঁচ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তারমধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। একজন শিশু রয়েছে। এ ছাড়া ২৭ বছর বয়সী ফেরদৌসী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘ডেঙ্গুতে মারা যাওয়া কবির এলাকায় কৃষি কাজ করেন। জ্বরে আক্রান্ত হওয়ার আগে তার অন্য কোনো জেলায় যাওয়ার রেকর্ড নেই। এলাকা থেকে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।’

তিনি আরও জানান, হাসপাতালে এখনও পাঁচ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে ৭৫ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। চিকিৎসা নিয়ে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন