ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি ‘মেটাস্ট্যাটিক’ স্তন ক্যানসার, মহিলারা কী লক্ষণ দেখে সতর্ক হবেন বল নিয়ে ৩ কসরতেই ওজন কমবে, বৃদ্ধি পাবে পেশির জোরও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও বড় হার নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ গন্তব্যে আর ফেরা হলো না আবু সালামের, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভল ২৬ বছরের প্রাণ অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট! রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সেলিনার রশ্মিকা মন্দানা হঠাৎ ৪০০ পরিবারকে দত্তক নিলেন একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে ফেনসিডিলের চালানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০

‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৬:৩৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৬:৩৪:২০ অপরাহ্ন
‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার আদিল বিন মামুন অভিযোগ করেছেন, পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে ‘ডেভিড ইমন’ নামের এক ব্যক্তি তার কাছে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, চাঁদা পরিশোধের জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় শেষ হওয়ার পর সোমবার দুপুরে চন্দনপুরার এক্সেস রোড এলাকায় অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। হামলাকারীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে এবং প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের অধিকাংশের মুখ ঢাকা ছিল। তাদের কারও হাতে আগ্নেয়াস্ত্র, আবার কারও হাতে রামদা, শাবল ও ধারালো অস্ত্র ছিল। হামলার সময় কর্মীরা আতঙ্কিত হয়ে পড়লেও তাদের শারীরিকভাবে আঘাত করা হয়নি।

ঘটনার পর প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামশুদ্দোহা মিনহাজ চকবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আদিল বিন মামুন ও কথিত ‘ডেভিড ইমন’-এর মধ্যে হওয়া একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি ব্যবসা চালিয়ে যেতে চাইলে ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা দেওয়ার দাবি জানাতে শোনা যায়। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: যুগান্তর

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত