ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু তরুণীকে নিয়ে অশালীন ভিডিও প্রকাশ টিকটকারসহ দুই যুবকের চুল কেটে দিল জনতা চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ‘দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার’ ‘দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার’ ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া! এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ৮ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক নেতাদের আলোচনা সভা রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান ছাত্রদলের বিরুদ্ধে সিট দখল ও সংবাদকর্মীকে মারধরের অভিযোগ

কুমিল্লায় সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৬:০৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৬:০৯:১৭ অপরাহ্ন
কুমিল্লায় সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
কুমিল্লার মুরাদনগরে একটি পুকুর থেকে অহিদ ভূঁইয়া (৬০) নামে এক সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অহিদ ভূঁইয়া একই গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএডিসির সেচ প্রকল্প পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী মুরাদনগর থানায় খবর দেন। পরে পুলিশ পুকুর থেকে গলাকাটা ওই মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি অহিদ ভূঁইয়ার বলে শনাক্ত করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলাকাটা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, নিহত বৃদ্ধ স্থানীয় একটি সেচ প্রকল্পের মালিক ছিলেন। তার সেচ প্রকল্পের ঘর থেকে প্রায় ৪০০ গজ দূরের একটি পুকুরে মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে গলা কেটে করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান