ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আলোতেও! দিনে ও রাতে কী ভাবে তার ব্যবহার করবেন জেনে নিন

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৬:০৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৬:০৬:৩২ অপরাহ্ন
দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আলোতেও! দিনে ও রাতে কী ভাবে তার ব্যবহার করবেন জেনে নিন ছবি: সংগৃহীত
বিপাকক্রিয়া বা শরীরের শক্তি ব্যবহারের ক্ষমতা নির্ভর করে শুধু খাবার আর শারীরচর্চার উপর। কিন্তু আলোও যে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা অনেকেই জানেন না। দীর্ঘায়ুর জন্য আলোর ব্যবহার জেনে নেওয়া দরকার।

সম্প্রতি আমেরিকা নিবাসী আয়ু-গবেষক তথা মেডিসিনের চিকিৎসক ভ্যাসিলি এলিয়োপোলস ইনস্টাগ্রামে জানালেন, আলো শুধু দেখার জন্য নয়, এটি শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘বিপাকীয় সঙ্কেত’। অর্থাৎ কখন জেগে থাকতে হবে, কখন খেতে হবে, কখন বিশ্রাম নিতে হবে— এ সব বিষয়েও আলো শরীরকে বার্তা দেয়। তাই আলোর গুরুত্ব অনেকখানি। শুধু চোখের জন্য নয়, সার্বিক স্বাস্থ্যের জন্যও। তা ছাড়া এক এক সময়ের আলো এক এক ভাবে কাজ করে। আলোর উপর নির্ভর করে বিপাকীয় স্বাস্থ্য, হরমোনের ভারসাম্য, খিদের বোধ এবং কায়িক শক্তি।

আলো দুই সময়ে দু’ভাবে কাজ করে—

১. সকাল সকাল শরীর প্রাকৃতিক আলো পেলে শরীরের সার্কাডিয়ান রিদম বা জৈবঘড়ির ছন্দপতন হয় না। ঘুম থেকে জেগে ওঠার জন্য পর্যাপ্ত পরিমাণে কর্টিসলের মাত্রা বৃদ্ধি হয়। ইনসুলিন সেনসিটিভিটি নিয়ন্ত্রণে থাকে। খিদের বোধ বাড়ায়, পাশপাশি ফ্যাট গলানোর সঙ্কেত পায় মস্তিষ্ক।

২. সন্ধ্যার পর কৃত্রিম আলো মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমায়, ফলে ঘুম আসে না সহজে। রাতে ব্লু-লাইটের প্রভাবে শরীর সঠিক ভাবে গ্লুকোজের ব্যবহার করতে পারে না। মধ্যরাতে অসময়ে খিদেও পেতে পারে।

সার্কাডিয়ান ছন্দে পতন ঘটলে—

· দেহে চর্বি বেশি জমে।

· বিপাকীয় হার কমে যায়।

· ঘ্রেলিন বা যে হরমোন মস্তিষ্কে ক্ষুধাবোধের সঙ্কেত পাঠায়, তা সক্রিয় হয়ে ওঠে।

যাঁরা রাত জেগে কাজ করেন বা সিনেমা-সিরিজ দেখেন, তাঁদের মধ্যে এই সমস্যা বেশি। এর নানা প্রকারের ঝুঁকি রয়েছে। রাতে দীর্ঘদিন ধরে ব্লু-লাইটের সংস্পর্শে থাকলে স্থূলত্ব, টাইপ-২ ডায়াবিটিস, হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং দেহের মধ্যাংশে অতিরিক্ত চর্বি জমে যায়।

কী কী করা উচিত?

১. ঘুম থেকে ওঠার ৩০-৬০ মিনিটের মধ্যে ৫-১০ মিনিট রোদের আলোয় গিয়ে দাঁড়ান।

২. ঘুমোনোর ১-২ ঘণ্টা আগে ঘরের আলো কমিয়ে দিন, স্ক্রিনের পর্দার আলো নিভিয়ে দিন।

৩. সাদা ধবধবে আলোর বদলে মৃদু হলুদ আলো ব্যবহার করুন এই সময়ে।

৪. সূর্যাস্তের পর ব্লু-লাইট ব্লকার ব্যবহারের চেষ্টা করুন।

৪. সম্পূর্ণ অন্ধকার ঘরে ঘুমোনোর চেষ্টা করুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক