ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আত্রাইয়ে ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৬:০২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৬:০২:১০ অপরাহ্ন
আত্রাইয়ে ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা আত্রাইয়ে ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ও নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. সেলিম।

আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সমসপাড়া হাটে নিষিদ্ধ রিং জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। এ সময় সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকার সব ধরনের ক্ষতিকর ও নিষিদ্ধ জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে রিং জাল বা কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। আজকের অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও দেশীয় মাছ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, নিষিদ্ধ রিং জাল মাছের রেণু-পোনাসহ ছোট মাছ নির্বিচারে নিধন করে, যা জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আমরা নিয়মিত জেলে ও ব্যবসায়ীদের সচেতন করছি। এরপরও যারা আইন অমান্য করে নিষিদ্ধ জাল বিক্রি বা ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, নিষিদ্ধ রিং জালের কারণে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। উপজেলা প্রশাসনের এই অভিযান সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে নদী-খাল, বিল ও জলাশয়ের দেশীয় মাছ রক্ষা পাবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

অভিযান শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজারের সাধারণ মানুষের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি