ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের যে আশ্বাস শিক্ষামন্ত্রীর

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৩৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৩৭:৫৫ অপরাহ্ন
বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের যে আশ্বাস শিক্ষামন্ত্রীর ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের অনুরোধ যার যার পড়ার টেবিলে ফিরে যাক। সঠিকভাবে পরীক্ষা নেয়ার বিষয়ে আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন। আমি আশ্বাস দিচ্ছি যেসব কেন্দ্রে ভুল-ত্রুটি হয়েছে সেখানে পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
এদিন শফিকুল ইসলাম মাসুদ শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, গতকাল যেসব এইচএসসি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিশেষ মূল্যায়ন সহায়তা ব্যবস্থা এবং যেসব কেন্দ্র এখনো পানির নিচে, সে বিষয়ে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে কি না, একই সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে কী ব্যবস্থা নেয়া হচ্ছে?
 
জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে ছিলাম এবং আছি। যেসব কেন্দ্রে পানি উঠেছে তাৎক্ষণিক আমরা কেন্দ্র সরিয়ে দিয়েছি। স্থানীয় প্রশাসনকে এই দায়িত্ব দেয়া হয়েছে। এ যাবৎ শুধু কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া অন্যান্য যেসব গুটি কয়েক কেন্দ্রে সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে কেন্দ্র পাল্টানো হয়েছে এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধা দেয়া হয়েছে।
 
তিনি বলেন, আমরা মনে করি, যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শুধরে দেয়া বিরাট কোনো কাজ নয়। কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি, আবার তাদের পরীক্ষা নেবো। আমরা পর্যলোচনা করছি, যদি কোথাও প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠার পর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারে। তাহলে এই জরিপটা পেলে আমরা পুনরায় পরীক্ষাও নিতে পারি।
 
এসময় শিক্ষামন্ত্রী জানান, বর্ষা মৌসুম এড়াতে পরীক্ষা কীভাবে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে কাজ করছে সরকার। ২০২৭ সালে এসএসসি থেকে বেজ ধরে ধীরে ধীরে এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এ বছরও এক মাস এগোনো হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শিক্ষাবর্ষ আনার চেষ্টা করা হচ্ছে। সিলেবাস কীভাবে শেষ করবে সে বিষয়টিও মাথায় রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান