ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৩৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৩৪:৩০ অপরাহ্ন
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস
নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম‍্যহীন মানিকজান বিবি (৯০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তিনি আত্রাই উপজেলার পাচুঁপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সমন্বয়ে নদীতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মানিকজান বিবিকে আত্রাই নদীর ঘাটের দিকে যেতে দেখা যায়। পরে তিনি নদীতে গোসল করতে নামেন। তবে দীর্ঘ সময় পার হলেও তাকে আর নদী থেকে উঠে আসতে দেখা যায়নি। এক পর্যায়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মানিকজান বিবি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের ধারণা, ঘুম থেকে উঠে তিনি একাই নদীর ঘাটে চলে যান এবং গোসল করতে নেমে নিখোঁজ হন। তার সাতজন সন্তান রয়েছেন, যার মধ্যে দুই ছেলে ও পাঁচ মেয়ে।

আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নেকবর আলী সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে সকাল আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরবর্তীতে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়।

তিনি আরও বলেন, "নদীতে প্রবল স্রোত ও পানির উচ্চতা বেশি থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।"

ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ বৃদ্ধার স্বজনরা নদীর তীরে অবস্থান করে প্রিয়জনের সন্ধানের অপেক্ষায় রয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃদ্ধার  কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি