ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী পাকিস্তানে ভারী বৃষ্টিতে ছাদ ধসে নারীসহ ১০ জনের মৃত্যু কুমিল্লায় সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আলোতেও! দিনে ও রাতে কী ভাবে তার ব্যবহার করবেন জেনে নিন আত্রাইয়ে ৮০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রাণীনগরে মাদকসেবী ২জনের কারাদন্ড ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি মামুন অন্তরালে থাকা ইরানের সর্বোচ্চ নেতার সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের যে আশ্বাস শিক্ষামন্ত্রীর আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিস রাসিক প্রশাসকের সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান ​ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ৮৪ একর বনভূমিতে চারা রোপণ শুরু বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:২৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:২৬:৫১ অপরাহ্ন
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' প্রতিযোগিতায় কারাতে ইভেন্টে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থী মোঃ আতিকুল হাসানের ঢাকা পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে রাজশাহী জেলা পরিষদ।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্রশাসক কার্যালয়ে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) শিক্ষার্থী আতিকুল হাসানের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

আতিকুল রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর কারাতে প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ঢাকা পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। তবে প্রয়োজনীয় কারাতে কিট কেনার সামর্থ্য না থাকায় তিনি আর্থিক সংকটে পড়েন। বিষয়টি জানার পর জেলা পরিষদের প্রশাসক তার ঢাকা পর্যায়ের অংশগ্রহণ ও প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে এই অনুদান প্রদান করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, "মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আতিকুলের মতো ক্রীড়াবান্ধব শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। আশা করি সে জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করে রাজশাহী তথা বাংলাদেশের সুনাম বয়ে আনবে।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান