ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

​ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ৮৪ একর বনভূমিতে চারা রোপণ শুরু

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:২৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:২৪:৫৬ অপরাহ্ন
​ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ৮৪ একর বনভূমিতে চারা রোপণ শুরু ​ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ৮৪ একর বনভূমিতে চারা রোপণ শুরু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ দখলমুক্ত করা ৮৪ একর সংরক্ষিত বনভূমিতে বনায়ন কর্মসূচি শুরু করেছে বন বিভাগ।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বাঁশগাড়া মৌজায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি বনভূমি সুরক্ষায় সেখানে ৮৪ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।

বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশগাড়া মৌজার গেজেটভুক্ত এই সংরক্ষিত বনভূমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দখলের চেষ্টা চালাচ্ছিলেন। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে জমিটি পুরোপুরি দখলমুক্ত করে। এরপরই সেখানে বনায়নের উদ্যোগ নেওয়া হয়। জমিটি যেন পুনরায় বেদখল না হয়, সে জন্য এরই মধ্যে বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

পীরগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী প্রথম আলোকে বলেন, তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এখানে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ওষুধি চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ ও পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমি রক্ষায় উদ্ধার অভিযান ও নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রাখা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার