ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদ্যপ পরিচালকের দরজায় ধাক্কা, আতঙ্কে রাত কাটিয়েছিলেন স্বরা স্বামীর পরকীয়ার খবর জেনেও ১২ বছর সংসার টিকিয়েছিলেন জিনাত আমান তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয় ভোলার গ্যাসে নতুন সম্ভাবনা, জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭৪৭ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ মহানগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর

বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:১৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:১৪:১১ পূর্বাহ্ন
বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
​দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানার এলাকায় এক তরুণীকে বন্ধুর বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এক বন্ধুর বাড়িতে যান ওই তরুণী। অভিযোগ, সেখানে তাঁর বন্ধু জোর করে তাঁকে ধর্ষণ করে। একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত আরও দুই ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে এবং কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেই উদ্দেশ্যে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর নির্যাতিতা ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম টিংকু, কৌশিক এবং বাবাই বলে পুলিশ জানিয়েছে।

তদন্তকারীরা ইতিমধ্যে নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার করেছেন। ঘটনার প্রকৃত কারণ, অভিযুক্তদের ভূমিকা এবং ঘটনার সময় উপস্থিত অন্য কোনও ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা অনুসরণ করেই এই পদক্ষেপ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের মামলায় দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি

পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি