ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী?

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩৭:১০ অপরাহ্ন
‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী?
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় চতুর্দিক। ওই ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন ওই আপ্তসহায়ক। সোমবার তাঁকে আদালতেও হাজির করানো হয়। ওই ঘটনা প্রকাশ্যে আসার পরেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযুক্তের সঙ্গে তিনি আর কোনও ভাবেই যুক্ত থাকতে চান না। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন নায়িকা।

অভিনেত্রী লেখেন, “২০২৪ সাল থেকে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট, দৈনিক সূচি দেখার দায়িত্ব নেয়। সেখান থেকেই ওই ব্যক্তির সঙ্গে আমার পরিচয়। এখন আমি জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যদিও ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে আমি কিছুই জানি না। এই ঘটনার পরে আগামী দিনে আর কোনও ভাবেই ওঁর সঙ্গে যুক্ত থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকেও এই বিষয়ে আমি জানিয়েছি।”

প্রসঙ্গত, ওই ব্যক্তির বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে খবর। সোমবার হাওড়া আদালতে তাঁকে হাজির করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করেন অভিযুক্ত, সেখানেই অভিযোগকারিণী তাঁর সহকর্মী।

অভিযোগকারিণী জানান, কোনও একটি কাজে গত ১২ এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্ত ওই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এর পর গত ১২ জুন ওই মহিলা চ্যাটার্জিহাট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক