ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর!

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৩৩:৪৯ অপরাহ্ন
ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর!
মাঝ-আকাশে চলন্ত বিমানের জানলা ভেঙে বিপত্তি! ভাঙা অংশ দিয়ে ছিটকে বেরিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন স্ত্রী। বেশ কয়েক মিনিট ধরে আঁকড়ে থাকলেন স্বামীকে। ওই ব্যক্তি সিটবেল্ট পরে থাকার জন্যও রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির মেমিঙ্গেনগামী রায়ানএয়ারের একটি বিমানে ঘটনাটি ঘটে। বিমানটি শুক্রবার ভোর ৫টা ৫৫ মিনিটে গ্রিসের থেসালোনিকির ম্যাসেডোনিয়া বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। প্রায় এক ঘণ্টা পর বিমানটি যখন ২০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল, তখন যাত্রীরা একটি বিকট শব্দ শুনতে পান। বোঝা যায়, বিমানের একটি ইঞ্জিন ফেটে গিয়েছে। ইঞ্জিনের ধ্বংসাবশেষের আঘাতে একটি জানলার কাচ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে বিপত্তি বাধে। ওই জানলার ধারে বসে থাকা ৬১ বছর বয়সি এক যাত্রীর কাঁধ পর্যন্ত শরীর জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাঁকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়েন স্ত্রী। বেশ কয়েক মিনিট স্বামীকে শক্ত করে ধরে রাখেন। গ্রিক সংবাদমাধ্যম ইআরটি-কে এক যাত্রী জানান, সারবিয়ার বাসিন্দা ওই যাত্রীর মাথা এবং কাঁধ জানলা দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। বিমানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্ত ওই বৃদ্ধের স্ত্রী তাঁকে নিরাপদে রাখতে এবং বিমানের ভিতরে ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালান। জানা গিয়েছে, বিমানের ইঞ্জিন বিকল হয়ে গিয়ে এর মোটরের বেশ কিছু অংশ ছিটকে পড়ে জানলায় ধাক্কা খায়। তখন জানলা ভেঙে যায়। এর পরেই বিপত্তি বাধে। ওই দুর্ঘটনা সংক্রান্ত যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে, বিমানের কেবিনে অক্সিজেন মাস্ক ঝুলে আছে এবং একটি জানলা ভেঙে যাওয়ায় মেঝেয় কাচের টুকরো পড়ে আছে।

বিমানটি রায়ানএয়ার নামে একটি বিমান সংস্থার। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, উড়ানের সময় যাত্রীদের একটি জানলা ‘খুলে’ যাওয়ায় বিমানটি থেসালোনিকিতে ফিরে আসে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং এক জন যাত্রী চিকিৎসার জন্য অনুরোধ করলে তাঁকে সহায়তা দেওয়া হয়। যাত্রীদের জন্য আর একটি বিমানের ব্যবস্থা করা হয়, যা সকাল ৯টা ৫৩ মিনিটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা