ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

ব্যস্ত জীবনে সুস্থ ভাবে বাঁচতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০২:০০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০২:০০:২৬ অপরাহ্ন
ব্যস্ত জীবনে সুস্থ ভাবে বাঁচতে ৫টি অভ্যাস গড়ে তুলুন ফাইল ফটো
ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত দম ফেলার ফুরসত থাকে না? এমন গতিময় জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছেন সকলেই। পরিবার, সংসার, কর্মজীবন— সব নিয়ে নাজেহাল অবস্থা। আর এমন জীবনের সঙ্গে খাপ খাওয়াতে গিয়েই ঘটছে সমস্যা। কম বয়সেই শরীরে বাসা বাঁধছে নানা রকম অসুখবিসুখ। চাপ পড়ছে মনেও।

তবে হাজার ব্যস্ততার মধ্যে ভাল থাকার চাবিকাঠি লুকিয়ে দৈনন্দিন সাধারণ অভ্যাসে। ৫ অভ্যাস জটিল জীবনকে করে তুলতে পারে সহজ।

পানীয় জল: কারও জলের তেষ্টা কম পায়, কেউ আবার ব্যস্ততার মধ্যে জল খেতেই ভুলে যান। কিন্তু সুস্থ শরীর পেতে হলে জল খাওয়া জরুরি। অনেকে জল কম খান বার বার শৌচালয়ে যেতে হবে বলে। জল শুধু খাবার হজম করতে সাহায্য করে না, ত্বকের জেল্লাও ফেরায়। তা ছাড়া বেশি জল খেলে বার বার স্নানঘরে যেতে হবে। ব্যস্ততার মধ্যে চলাফেরা বাড়বে এ ভাবেও।

সচলতা: বেশির ভাগ অফিসেই এখন বসে কাজ। কাজের চাপ এতটাই যে, ঘণ্টার পর ঘণ্টা প্রস্রাব চেপে রেখে বসে থাকেন অনেকে। এটা খুবই ক্ষতিকর। এক ঘণ্টা অন্তর স্বল্প বিরতি নিয়ে একটু হেঁটে নেওয়া, সম্ভব হলে স্কোয়াট করলে শরীর সচল থাকবে। চলাফেরায় মাংসপেশির ব্যায়াম হবে। বিরতি নিলে চোখও বিশ্রাম পাবে।

গভীর শ্বাস-প্রশ্বাস: ‘‘দিনে অন্তত কিছুক্ষণ সচেতন ভাবে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করা জরুরি।’’ ব্যস্ত জীবনে শুধু শারীরিক পরিশ্রমই হয় না, মনের উপরেও চাপ পড়ে। অবসাদ, উদ্বেগের সমস্যাও এখন ঘরে ঘরে। মন বশে রাখার উপায় হল কিছু ক্ষণ প্রাণায়াম করা।

ঘুম: দিনভর কাজের শেষে রাতে নিজের সময় চাই সকলেরই। মোবাইলে চোখ রাখতে গিয়ে রাত কাবার হচ্ছে অনেকেরই। ঘুমোতে ঘুমোতেই ভোর। আবার সকালে ব্যস্ততা। নিয়মিত ঘুমের ঘাটতি শরীরের পক্ষে ক্ষতিকর। ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য বিগড়ে যেতে পারে। যার প্রভাব পড়তে পারে মেজাজেও।

শরীরচর্চা: সপ্তাহে তিন দিন অন্তত ৪৫ মিনিট করে শরীরচর্চা করুন। নিয়মিত ব্যায়াম করা সব সময়ই ভাল। তবে সেই সময় যদি না মেলে তবে কিছু ক্ষণ হলেও শরীরচর্চা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার