ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন রাণীশংকৈলের আবু আওয়াল ভাই নাকি মেয়ে—মির্জা ফখরুলের আসনে বিএনপির নতুন কাণ্ডারি কে? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? রাজশাহীর হিমাগারে পচছে আলু, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির কোপে মা ও ভাই গুরুতর আহত, গ্রেফতার ছেলে মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১ বাঘায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৪৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৪৫:১৪ অপরাহ্ন
​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী
স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাকে আধুনিক, দৃষ্টিনন্দন এবং আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই একটি বিশেষজ্ঞ দল সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

রোববার (১৩ জুলাই) সকালে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানার পরিবেশ ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। খুব শিগগিরই বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল চিড়িয়াখানাটিকে আধুনিক সাফারি পার্কে রূপান্তরের সম্ভাবনা যাচাই করবে।

চিড়িয়াখানা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা অন্যত্র স্থানান্তরিত প্রাণীগুলো পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যায়ক্রমে নতুন প্রাণী সংযোজনের মাধ্যমে চিড়িয়াখানার আকর্ষণ ও জীববৈচিত্র্য বৃদ্ধি করা হবে।

পার্কে হরিণের সংখ্যা বৃদ্ধি ও খাদ্যসংকটের বিষয়ে তিনি বলেন, বর্তমানে ধারণক্ষমতার তুলনায় বেশি হরিণ থাকায় খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনায় কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞ দলের সুপারিশ অনুযায়ী পরিবেশসম্মত ও নিয়মতান্ত্রিক উপায়ে এ সমস্যার সমাধান করা হবে।

রাজশাহীতে আধুনিক স্লটারিং হাউস স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই ও মাংস বাজারজাত নিশ্চিত করতে দ্রুততম সময়ে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার (স্লটারিং হাউস) স্থাপন করা হবে। এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্থান ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।

এ সময় তিনি পবিত্র ঈদুল আজহায় দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন। একই সঙ্গে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১