ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৩৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৮:৩৭:২৭ অপরাহ্ন
রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৫৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ভুক্তভোগীর ভাই পীরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

মানসিক ভারসাম্যহীন ওই নারী উপজেলার বড় দরগাহ ইউনিয়নের ডাসারপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযুক্তরা হলেন- পার্বতীপুর গ্রামের বিদ্যুৎ সরকার, রতন মিয়া, হবিবর রহমান ও মিথুল এবং পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া গ্রামের হাফিজার রহমান।

অভিযোগে বলা হয়, গত ১ জুলাই রাত ১০টার দিকে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যান। প্রবল বৃষ্টির কারণে তিনি পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের বারান্দায় আশ্রয় নেন। পরে ২ জুলাই রাত ২টার দিকে পাঁচ অভিযুক্ত তাকে সেখান থেকে জোর করে তুলে বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামের একটি মুদি দোকানে নিয়ে যান। পরে দোকান বন্ধ করে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে দোকান থেকে বের করে দিয়ে পালিয়ে যান। ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবগত রয়েছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানে রংপুরে আছি। এখনও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না। থানায় ফিরে খোঁজ নিয়ে বলতে পারব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা