ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১১:৪১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১১:৪১:১৩ অপরাহ্ন
মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দায় স্বচ্ছতার ভিত্তিতে ও প্রকাশ্যে লটারির মাধ্যমে এলসিএস কর্মী নিয়োগ করা হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আবেদন গ্রহণ যাচাই-বাছাই এবং জনসম্মুখে প্রকাশ্যে লটারির মাধ্যমে এলসিএস কর্মী নিয়োগ দেয়া হয়েছে।যেখানে প্রকাশ্যে লটারি হয়,সেখানে অনিয়মের কোনো সুযোগ থাকে না।চাইলেও  কেউ অনিয়ম করতে পারে না।

অথচ একটি গোষ্ঠী অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে। তারা যাচাই-বাছাইয়ে বাদপড়া কিছু আবেদনকারীদের উসকে দিয়ে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃস্টির পাঁয়তারা করছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মান্দার অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) কিছু সংখ্যক শ্রমিক নিয়োগে জন্য ২০২৬ সালের ৩০ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৩৭ জন নারী আবেদন করেন।আবেদন গ্রহণের শেষ সময় ছিলো বুধবার(৮জুলাই)। এর মধ্যে যাচাই-বাছাই করে ৫৪ জনের আবেদনপত্রের বৈধতা পাওয়া যায়। এদিকে বিজ্ঞপ্তির ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জন নারীকে নির্বাচিত করা হয়। লটারিতে নাম ওঠা গণেশপুর গ্রামের সুবিধাভোগী নাসরিন জানান, আবেদন করেছিলাম লটারিতে নাম উঠছে। কাউকে কোন টাকা পয়সা দিতে হয়নি কাজ পেয়ে আমি খুশি।

এদিন প্রকাশ্যে লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, পরানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (প্যানেল) আতাউর রহমানসহ এলজিইডির কর্মকর্তা কর্মচারী ও আবেদনকারীগণ।

এদিকে লটারি সচ্ছতার বিষয়ে জানতে চাইলে কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল বলেন,আমিও সেখানে ছিলাম সকলের উপস্থিতিতে শতভাগ স্বচ্ছতার সঙ্গে লটারি অনুষ্ঠিত হয়েছে।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, লটারি সময় নির্বাহী স্যার, চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, চেয়ারম্যান (প্যানেল) আতাউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। বাছাইকৃত বৈধ আবেদনকারীদের মধ্যে স্বচ্ছভাবে লটারি অনুষ্ঠিত হয়েছে।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের জানান, স্বচ্ছতা জবাবদিহিতা এবং নিরপেক্ষতা বজায় রেখে প্রকাশ্যে লটারির মাধ্যমে এলসিএস কর্মী নিয়োগ দেয়া হয়েছে। নোটিশ বোর্ডে লটারির তারিখ ও সময় জানানো হয়েছে। তিনি আরো জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৩৭ জন আবেদনপত্র জমা দিয়েছেন। সেখানে আবেদনকারীর বয়স সীমা, রাস্তার দূরত্ব, আবেদনের নির্ভুল তথ্যসহ নিয়ন্তান্ত্রিকভাবে বাছাই করে ৫৪ জনের আবেদনপত্র বৈধতা বিবেচিত করা হয়। এরপর যথাসময়ে প্রকাশ্যে লটারির মাধ্যমে ১৬ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে যাচাই-বাছাইয়ে বাদপড়া কিছু আবেদনকারীদের উসকে দিয়ে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, আবেদনপত্র যাচাই-বাছাইয়ের বিষয়টি ইঞ্জিনিয়ার সাহেব ভালো জানেন ‘আমি লটারির অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রকৌশলী আব্দুল কাদের, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, পরানপুর ইউনিয়ন চেয়ারম্যান (প্যানেল) আতাউর রহমান তাঁরাও উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে লটারি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার