ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

নীলফামারীতে ট্রেনে কেটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০১:৪১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০১:৪১:৪৩ অপরাহ্ন
নীলফামারীতে ট্রেনে কেটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ছবি: সংগৃহীত
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ির তেঁতুলতলা এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে দুইজন একসঙ্গে মোটরসাইকেলে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে পলাশবাড়ি এলাকার তেঁতুলতলা অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুজনই ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য গোপাল রায় বলেন, এই অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন আসছে কি না দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট