ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিওধারণ রাসিক প্রশাসকের সাথে রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুরে টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন ৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার থানা ভবন ভাঙতে গিয়ে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ আর্জেন্টিনার খেলা দেখে কুড়াল নিয়ে শিক্ষা কর্মকর্তার রুমে প্রধান শিক্ষক, অতঃপর...

আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৯:১৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৯:১৬:০২ অপরাহ্ন
আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে নানা আয়োজনে ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ জাতি গঠনে পরিকল্পিত পরিবারের বিকল্প নেই। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পরিবার পরিকল্পনা কর্মীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথি মো. তসলিম উদ্দিন সাখিদার বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মীদের নিষ্ঠা ও সেবামূলক কাজের প্রশংসা করে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আত্রাই উপজেলার সদর ক্লিনিক এবং প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কেন্দ্র ও মাঠকর্মীদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় পাঁচুপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ব্যক্তিগত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সম্মাননা পান মো. ময়নুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে মোছা. সুরাইয়া সুলতানা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. শহিদুল ইসলাম এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে ২-খ ইউনিটের শাহানাজ পারভীন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা

চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা