ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৯:১৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৯:১৫:৫৫ অপরাহ্ন
গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা
দক্ষিণী তারকা যশের ‘টক্সিক’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে। এই ছবিকে দেওয়া হয় ‘নারীবিদ্বেষী’ তকমা। বিতর্কের মাঝেই মুক্তি পায় ছবির প্রথম গান ‘তবাহি’। সেখানেই অভিনেত্রী কিয়ারা আডবাণীর সঙ্গে যশের রসায়ন নজর কেড়েছে। কখনও গাড়ির ভিতরে সঙ্গমে লিপ্ত, কখনও আবার সমুদ্রসৈকতে যশের কোলে আদরে মাখামাখি কিয়ারা। এই গান যেমন দর্শকের একাংশকে মুগ্ধ করেছে, তেমনই অন্য দিকে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তীব্র সমালোচিত হয়েছে। সমাজমাধ্যমে গানটি ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এ বার মুখ খুললেন কিয়ারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি ‘মুঘল-এ-আ়জ়ম’ ছবিটিতে দিলীপ কুমার ও মধুবালার রসায়ন দেখার পর থেকেই মুগ্ধ। তার পর থেকেই ইচ্ছা ছিল এই ধরনের দৃশ্যে অভিনয় করার। কিয়ারার কথায়, ‘‘বলিউডের বহু ছবিতে রসায়ন দেখেছি। কিন্তু পর্দায় এই ধরনের শরীরী দৃশ্য খুব বেশি দেখা যায় না। আমি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি।’’ প্রেমকে এখানে দেখানো হয়েছে এমন এক অনুভূতি হিসাবে, যা একসঙ্গে গভীর, আবেগপ্রবণ এবং সর্বগ্রাসী।

সমালোচকদের মতে, অ্যাকশনধর্মী ছবির প্রথম ঝলক হিসাবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। কারও মতে, এটি অ্যাকশন ছবির প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে। আবার কেউ লিখেছেন, ছবির নাম ‘টক্সিক’ হওয়ায় নির্মাতারা যেন বিতর্কিত বা আপত্তিকর বিষয়কে স্বাভাবিক হিসাবে তুলে ধরার সুযোগ নিচ্ছেন। যদিও সমালোচনার মাঝেও অনেকেই কিয়ারার লুক ও পর্দায় উপস্থিতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে সমালোচনার বিশেষ পরোয়া করছেন না অভিনেত্রী। বরং যশের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভীষণ ঠান্ডা ও অসম্ভব সুন্দর অভিনেতা।’’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক