রাজশাহীর আসন্ন তানোর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সির পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে তরুণ নেতৃত্ব মাহবুব চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাতটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি তানোর পৌর সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রার্থী ঘোষণা ও মতবিনিময় সভায় এ নাম ঘোষণা করা হয়। মাহবুব চৌধুরী তানোর পৌর জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তানোর থানা মোড়ে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান 'মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলী ও সেক্রেটারি জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
এদিন সভায় বক্তারা বলেন, জনগণের সেবা, সুশাসন ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গঠনের লক্ষ্য নিয়ে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় তাঁরা তানোর পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে সভায় ১ নম্বর ওয়ার্ডে নুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে জুয়েল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে মিজানুর, ৫ নম্বর ওয়ার্ডে আফজাল হোসাইন, ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসাইন, ৭ নম্বর ওয়ার্ডে আবুল হাসান এবং ৯ নম্বর ওয়ার্ডে মিনারুলকে সাধারণ কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. রোকেয়া, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. নিলুফা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. মাহফুজাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় দলটি ধাপে ধাপে প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করছে।

আলিফ হোসেন