ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিওধারণ রাসিক প্রশাসকের সাথে রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুরে টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন ৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার থানা ভবন ভাঙতে গিয়ে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৮:৪৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৮:৪৭:০৪ অপরাহ্ন
মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত রাজধানীর আদাবর থানার গ্রিণ রোড এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ১নং আসামি মোঃ মকবুল হোসেন ও মোঃ শাহিনুর রহমান ওরফে বুলবুল (৩০)। 

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, মামলার বাদী মোঃ রাজু এজাহারে উল্লেখ করেন, একই গ্রামের প্রতিবেশী মোঃ রাসেলের সঙ্গে তাদের গাছের আম চুরিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামের আয়েন উদ্দিনের বাড়ির সামনে বাদী ও তার পরিবারের সদস্যদের পথরোধ করে হামলা চালায় আসামিরা। এ সময় বাঁশের লাঠি ও ইট দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী নগরীর নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন ২৮ জুন নিহতের ছেলে মোঃ রাজু বাদী হয়ে মোহনপুর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৮৬০ সালের দন্ডবিধির ৩৪১/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং র‌্যাব-২, সিপিসি-৩, মোহাম্মদপুর, ঢাকার যৌথ আভিযানিক দল ১১ জুলাই রাতে রাজধানীর আদাবর থানার গ্রিণ রোড এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। 

রবিবার সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা

চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা