রাজশাহীর মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত রাজধানীর আদাবর থানার গ্রিণ রোড এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১নং আসামি মোঃ মকবুল হোসেন ও মোঃ শাহিনুর রহমান ওরফে বুলবুল (৩০)।
রবিবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মামলার বাদী মোঃ রাজু এজাহারে উল্লেখ করেন, একই গ্রামের প্রতিবেশী মোঃ রাসেলের সঙ্গে তাদের গাছের আম চুরিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামের আয়েন উদ্দিনের বাড়ির সামনে বাদী ও তার পরিবারের সদস্যদের পথরোধ করে হামলা চালায় আসামিরা। এ সময় বাঁশের লাঠি ও ইট দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী নগরীর নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন ২৮ জুন নিহতের ছেলে মোঃ রাজু বাদী হয়ে মোহনপুর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৮৬০ সালের দন্ডবিধির ৩৪১/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং র্যাব-২, সিপিসি-৩, মোহাম্মদপুর, ঢাকার যৌথ আভিযানিক দল ১১ জুলাই রাতে রাজধানীর আদাবর থানার গ্রিণ রোড এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
রবিবার সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।

মোঃ মাসুদ রানা রাব্বানী :