ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিওধারণ রাসিক প্রশাসকের সাথে রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুরে টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন ৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার থানা ভবন ভাঙতে গিয়ে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৮:২৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৮:২৯:৩৪ অপরাহ্ন
৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার ৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া ৩১টি গরুসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হলেও অভিযানের আগেই পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহায়তায় এবং বিজয়নগর ও সরাইল থানা পুলিশ যৌথভাবে অভিযানে ট্রাকসহ গরুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর থেকে একজন খামারি একটি ট্রাকে ভর্তি করে ৩১টি গরু নিয়ে নরসিংদীর একটি হাটে যাচ্ছিলেন।

পথে বিজয়নগর উপজেলার শ্যামলীঘাট এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে ট্রাকের চালক ও হেলপারকে জিম্মি করে। চালক ও হেলপারের হাত বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরুভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

একপর্যায়ে সঙ্গে থাকা রাখাল পালিয়ে গিয়ে স্থানীয় একজনকে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে ব্রাহ্মনবাড়িয়ার পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং বিজয়নগর থানা ও সরাইল থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।  

৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল আকবর হোসেন এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই শহিদুল ইসলাম। ৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন থানার টহলটিম সমূহ সতর্ক হয়ে ওঠে।

বিজয়নগর থানা পুলিশের একটি দল ট্রাকটির পিছু নেয়, পরে সরাইল থানার টহলটিমও তাতে যোগ দেয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ৯৯৯ কে জানান, পুলিশের ধাওয়া টের পেয়ে ডাকাতরা ঢাকা-সিলেট মহাসড়ক ছেড়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে প্রবেশ করে। বেতার বার্তার ভিত্তিতে ধরন্তী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হলে তারা সেটি ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ারও চেষ্টা করে ট্রাকটি। পরে ধরন্তী এলাকায় ট্রাকটি ফেলে পাশের হাওরে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনাস্থল থেকে ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনিট্রাক, একটি ব্যাগ, আইফোন-৬ প্লাস মডেলের একটি মোবাইল ফোন, গাড়ির বিভিন্ন কাগজপত্র ও চাবি উদ্ধার করা হয়। একই সঙ্গে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ট্রাকচালক হায়দার আলী ও হেলপার মো. হুমায়ুন কবির বিপ্লবকে উদ্ধার করে পুলিশ।

এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা

চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা