ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৭:৫১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৮:০৭:৫৯ অপরাহ্ন
চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক যুবতীর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা আদায়ের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, মোঃ মেহেদী হাসান ওরফে শাসন (৩১) ও মোঃ আতিকুর রহমান (৪৫)। 

এজাহারের বরাত দিয়ে জানা যায়, অভিযোগকারী মিন্নি খাতুনের (ছদ্দ নাম) সঙ্গে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রথম অভিযুক্তের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি বিবাহিত। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করেন।
এরপর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে প্রথম অভিযুক্ত রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান এলাকার অভিযোগকারীর ভাড়া বাসায় যান। সেখানে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে তার অজান্তে একটি ভিডিও ও কয়েকটি ব্যক্তিগত ছবি ধারণ করা হয়। 

এরপর চলতি বছরের ৮ ফেব্রæয়ারি রাতে দ্বিতীয় অভিযুক্তের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে অভিযোগকারীর বড় ভাইয়ের হোয়াটসঅ্যাপে ওই ভিডিও ও ছবিগুলো পাঠানো হয়। পরে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করা হয়।

অভিযোগকারী দাবি করেছেন, সামাজিক সম্মান রক্ষার কথা বিবেচনা করে তিনি কয়েক দফায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা প্রদান করেন। তবে অর্থ দেওয়ার পরও অভিযুক্তরা ভিডিও ও ছবিগুলো তার আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে পাঠাতে থাকেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ বার্তা, অডিও রেকর্ড, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল তথ্যপ্রমাণ অভিযোগকারীর কাছে সংরক্ষিত রয়েছে। ঘটনার বিষয়ে তার পরিবারের সদস্যসহ একাধিক ব্যক্তি অবগত রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী চন্দ্রিমা থানায় লিখিত এজাহার দাখিল করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মোঃ মনিরুল ইসলাম জানান, ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক যুবতীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২-০৭-২০২৬। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা