ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১০:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১০:৪৩:৫৭ অপরাহ্ন
মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
রাজশাহী মহানগরীতে মোসাঃ আসমানী খাতুন (১৯),নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (১১ জুলাই) দুপুরে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার তার শ্বশুর বাড়ি তাকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
 
মৃত মোসাঃ আসমানী খাতুন (১৯), তিনি বোয়ালিয়া থানার সিরোইল স্টেশনপাড়া এলাকার অটোরিকশাচালক মোঃ মিন্টুর মেয়ে এবং মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার মোঃ বিশালের স্ত্রী।
 
পারিবারিক সূত্রে জানা যায়, ইসলামি শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল এবং তাদের দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের বাবা মোঃ মিন্টু জানান, বিয়ের পর থেকে মেয়ের জামাই বিশাল তার মেয়েকে শারীরিক ও মানষিক নির্যাতণ চালিয়ে আসছিল। সম্প্রতি জামাইয়ের দাবি অনুযায়ী তাকে লক্ষাধীক টাকাও দেয়া হয়েছে। শনিবার বেলা প্রায় সোয়া ১১টার দিকে তার জামাতা ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন। পরে তিনি স্ত্রী ও মাকে নিয়ে খোঁজাপুর জাহাজঘাট এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলন্ত দেখতে পান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নিচে নামিয়ে অটোরিকশাযোগে (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলে, আমার মেয়ের শরীরে জখমের চিহ্ন ছিলো। তাই ধরনা করছি আমার মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।
 
জানতে চাইলে মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ নূরে আলম সিদ্দিকী জানান, গৃহবধূর মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি তদন্ত।


 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা