ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি

লালপুরে পুলিশ চেকপোস্ট এলাকায় ফল ব্যবসায়ীর টাকা ছিনতাই

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:০৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:২৪:০৮ অপরাহ্ন
লালপুরে পুলিশ চেকপোস্ট এলাকায় ফল ব্যবসায়ীর টাকা ছিনতাই লালপুরে পুলিশ চেকপোস্ট এলাকায় ফল ব্যবসায়ীর টাকা ছিনতাই

নাটোরের লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলা পুলিশ চেকপোস্ট এলাকায় মামুন নামের এক ফল ব্যবসায়ীর নিকট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ফল ব্যবসায়ী ওয়ালিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

জানা যায়, ছিনতাইয়ের ঘটনার সময় থানার এসআই ইউসুফ সহ অন্যান্য পুলিশ সদস্যরা পুলিশ চেকপোস্টের ঘরে রান্না করতে ব্যস্ত ছিলেন। এজন্য পুলিশ সদস্যরা সড়কে পাহারায় ছিলনা। এসময় পুলিশ সেজে সিভিল অবস্থায় ছিনতাইয়ের ঘটনা ঘটনায় দুর্বত্তরা। ফল ব্যবসায়ী মামুন তার চাচা হালিমকে নিয়ে মোটরসাইকেল যোগে লালপুর বাজার থেকে বাড়ী ফিরছিলেন।

লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলা পুলিশ চেকপোস্টের নিকট ৩টি মোটরসাইকেলে থাকা  ৪ জন মানুষ ওই ফল ব্যবসায়ীর পথ রোধ করে বলে যে তোদের নিকট ইয়াবা ট্যাবলেট আছে। এই কথা বলে ফল ব্যবসায়ীর দেহ তল্লাশি করে। এসময় ফল ব্যবসায়ীর চাচাকে চড়থাপ্পড় মারতে থাকে সিভিলে থাকা মানুষ গুলো। পরে তাদের নিকট থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। ঘটনার সময় পুলিশ চেকপোস্ট এলাকার এস,আই ইউসুফ সহ পুলিশ সদস্যরা রান্না করতে ব্যন্ত ছিলেন। ছিনতাইয়ের ঘটনা নিয়ে পুরো উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ফল ব্যবসায়ী মামুন বলেন,লালপুর বাজারে ফল ব্যবসায়ীদের নিকট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। শিমুলতলা পুলিশ চেকপোস্ট এর নিকট ৩ টি মোটরসাইকেল যোগে ৪ জন মানুষ এসে আমাদের পথ রোধ করে এবং বলে যে তোদের নিকট ইয়াবা ট্যাবলেট আছে। এই কথা শুনে আমরা ভয় পেয়ে যায়। আমরা মনে করি সিভিলে পুলিশ চেকপোস্টে ডিউটি করছেন।

তিনি আরো বলেন. আমার নিকট থাকা ১লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। এদিকে সচেতন মহল বলেন,পুলিশ চেকপোস্ট এলাকায় ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক।

এ বিষয়ে লালপুর থানার এসআই ইউসুফ হোসেন বলেন, ওসি স্যারের সাথে কথা বললে জানতে পারবেন। লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে কোন লিখিত অভিযোগ পায়নি। তিনি আরো বলেন,পুলিশের উপস্থিতিতে ছিনতাইয়ের ঘটনা ঘটার কোন সুযোগ নেই।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার