ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৮:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৮:৪৮:৩২ অপরাহ্ন
প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত
স্বাস্থ্য শিক্ষা প্রথম শর্ত, বাঁচবে সময়, শ্রম ও অর্থ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আরজেবি ওয়েলফেয়ারের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী সভা শনিবার নিলটুলি দত্ত ভবনস্থ আরজেবি ওয়েলফেয়ার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ পলাশ খান। এতে আলোচনায় অংশ নেন কামরুন নাহার, সুমাইয়া জাবীন, মোঃ জাবেদ মিয়া প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আরজেবি ওয়েলফেয়ারের সভাপতি ডা. রানা ইসলাম।

কোর্স পরিচালক ডা. আব্দুল আলিম বলেন, প্রত্যেক মানুষের স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের জ্ঞান মানুষকে রোগ প্রতিরোধে আগাম সতর্কতা অবলম্বন করতে এবং রোগ দেখা দিলে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভে সহায়তা করে। তিনি বলেন, প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্যকে স্বাস্থ্য শিক্ষা প্রদানই এ কোর্সের মূল উদ্দেশ্য। বর্তমানে কোর্সটি তিনদিনব্যাপী হলেও ভবিষ্যতে এর সময়কাল ও বিষয়বস্তু আরও সম্প্রসারণ করা হবে।

আলোচনায় কামরুন নাহার বলেন, এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেরা যেমন স্বাস্থ্য সচেতন হতে পারবেন, তেমনি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

সুমাইয়া জাবীন বলেন, গৃহিণীরা পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই বিভিন্ন রোগের লক্ষণ চিহ্নিত করা, প্রাথমিক করণীয় সম্পর্কে ধারণা লাভ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এ ধরনের স্বাস্থ্য শিক্ষা কোর্স অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং উদ্যোগের জন্য আরজেবি ওয়েলফেয়ারকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে ডা. রানা ইসলাম বলেন, প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা’ কোর্সটি বাস্তবায়ন করছে আরজেবি ওয়েলফেয়ার এবং এতে সহযোগিতা করছে আরজেবি হেলথ কেয়ার। বর্তমানে কোর্সটি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত রয়েছে। ভবিষ্যতে নতুন নতুন অধ্যায় সংযোজনের মাধ্যমে কোর্সটির সময়কাল বৃদ্ধি করা হবে।

তিনি আরও জানান, আরজেবি ওয়েলফেয়ার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে রাতের অভুক্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ, এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সচেতনতামূলক বই বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, জরুরি রক্তের ব্যবস্থা, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং মেডিকেল ক্যাম্প পরিচালনা।

এসব সামাজিক ও মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালনা ও সম্প্রসারণে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০