ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়?

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৮:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৮:১৮:৫৩ অপরাহ্ন
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহীতে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসা পূবালী ব্যাংক এ অঞ্চলের মানুষের একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান। দেশের স্বাধীনতা-পরবর্তী অর্থনীতি পুনর্গঠন এবং ব্যাংকিং খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে| আগামী দিনে স্মার্ট ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের মাধ্যমে রাজশাহীর অর্থনৈতিক অগ্রগতিতে পূবালী ব্যাংক আরও কার্যকর ভূমিকা রাখবে।

শনিবার (১১ জুলাই) সকালে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে একটি হোটেলে পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত ক্যাশলেস রাজশাহী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, শিক্ষা ও প্রযুক্তি গ্রহণে রাজশাহীর মানুষ সবসময়ই অগ্রসর। ফলে ডিজিটাল ব্যাংকিং এবং ক্যাশলেস লেনদেন ব্যবস্থা এ অঞ্চলে দ্রুত জনপ্রিয় হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যকে আধুনিক ও নিরাপদ করতে পূবালী ব্যাংক বাংলা কিউআর সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা নগদ অর্থের ব্যবহার ছাড়াই দ্রুত, সহজ ও নিরাপদে লেনদেন করতে পারবেন।

রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এ অঞ্চলের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে সরাসরি রপ্তানির সুবিধা বাড়াতে রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে| পাশাপাশি বিসিক সিল্ক শিল্পনগরী ও একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হলে কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিনি ব্যাংক কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক আজিজুর রহমান।

রাজশাহী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন খাঁন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ বায়েজীদ সরকার, মোঃ নাজিম উদ্দীন এবং মোঃ শাহ নওয়াজ খান।

এ সময় পূবালী ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ভূমিমন্ত্রী রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসির ১৪টি ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বাংলা কিউআর কোড হস্তান্তর করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০