ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৮:০২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৮:০২:১৪ অপরাহ্ন
লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা
নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে একটি বাড়ির রান্নাঘর থেকে গোখরা সাপের ৩০টি বাচ্চা পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বাচ্চাগুলো পাওয়া গেলেও মা গোখরা সাপটির সন্ধান না পাওয়ায় বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১১ জুলাই ) লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের মো. মজু মালিথার ছেলে মো. রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৮টার দিকে রব্বানীর স্ত্রী মোছা. যাইবুন নেসা (জনি) রান্নার জন্য রান্নাঘরে লাকড়ি আনতে গেলে সেখানে একটি সাপের কলস (বাসা) এবং অসংখ্য সাপের বাচ্চা দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে প্রায় ৩০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে। 

 বাচ্চাগুলো উদ্ধার করা হলেও বড় গোখরা সাপটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে চরম আতঙ্ক। তাদের আশঙ্কা, মা সাপটি এখনও বাড়ির আশপাশেই কোথাও লুকিয়ে থাকতে পারে।

দুড়দুড়িয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন সাধু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা