ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্যারাগ্লাইডারের পর বিমান বানিয়ে তাক লাগালেন সেই মারুফ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৬:৪৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৬:৪৭:৩৭ অপরাহ্ন
প্যারাগ্লাইডারের পর বিমান বানিয়ে তাক লাগালেন সেই মারুফ প্যারাগ্লাইডারের পর বিমান বানিয়ে তাক লাগালেন সেই মারুফ
এক বছর আগে নিজ হাতে প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়ে আলোচনায় এসেছিলেন ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের যুবক মারুফ মোল্যা। এবার তিনি নিজস্ব প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তায় এক আসনের ছোট বিমান তৈরি করে আকাশে উড়াতে সক্ষম হয়েছেন।

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন লালন করতেন মারুফ। কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকতে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তার মনে জন্ম নেয় আকাশ জয়ের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে ইউটিউব দেখে শুরু করেন প্যারাগ্লাইডার তৈরির কাজ। প্রায় ছয় মাসের চেষ্টার পর গত বছর সফলভাবে প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়তে সক্ষম হন তিনি।

পরে মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান আকাশে উড়তে দেখে নিজের বিমান তৈরির ইচ্ছা আরও দৃঢ় হয়। এরপর গত সাত মাস ধরে অক্লান্ত পরিশ্রম, গবেষণা এবং বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহের মাধ্যমে একটি ছোট এক আসনের বিমান তৈরি করেন মারুফ।

সম্প্রতি প্রথমবারের মতো তার তৈরি বিমানটি আকাশে উড়তে সক্ষম হয়। যদিও বিমানটি খুব বেশি উচ্চতায় উঠতে পারেনি, তবুও এটি তার জন্য বড় এক সাফল্য।

পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মারুফ। কিন্তু সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের স্বপ্নকে ছাড়েননি। প্রযুক্তির সহায়তায় ইউটিউব থেকে শেখা জ্ঞানকে কাজে লাগিয়ে ধাপে ধাপে তৈরি করেছেন তার উড়োজাহাজ।

বিমানটি তৈরি ও উড্ডয়নের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন তার বাড়িতে। বিমানটি আকাশে ওড়ার সময় শত শত উৎসুক মানুষ তা দেখতে উপস্থিত হন। প্রথমদিকে তার উদ্যোগ নিয়ে নানা সমালোচনা ও কটূক্তি শুনতে হলেও এখন সেই মানুষগুলোর মধ্যেই দেখা যাচ্ছে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি।

মারুফ জানান, প্রথমদিকে বিমানটি আকাশে তুলতে ব্যর্থ হলে তিনি মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাসকে আমন্ত্রণ জানান। জুলহাস গিয়ে বিমানটির কিছু প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী কাজ করার পরই বিমানটি আকাশে উঠতে সক্ষম হয়।

মারুফ মোল্যা বলেন, ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন ছিল। গত বছর প্যারাগ্লাইডার তৈরি করে উড়তে পেরেছি। এবার নিজের তৈরি ছোট বিমান আকাশে তুলতে পেরে অনেক ভালো লাগছে। এখন চেষ্টা করছি বিমানটিকে আরও উঁচুতে ও নিরাপদভাবে উড়ানোর।

তিনি আরও বলেন, বিদেশ থেকে একটি প্যারাগ্লাইডার আনতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হয়। আমি মাত্র এক লাখ টাকায় প্যারাগ্লাইডার তৈরি করেছি। আর ছোট বিমানটি তৈরি করতে আমার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। সরকারের সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে আরও উন্নত বিমান তৈরি করতে চাই।

চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মারুফের মধ্যে অসাধারণ উদ্ভাবনী মেধা রয়েছে। যথাযথ সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে সে শুধু সদরপুর নয়, পুরো দেশের জন্য গর্ব বয়ে আনতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক